এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। পুলিশের ধারণা, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের আপ্যায়নের জন্য এসব খাবার মজুত করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্যাকেটজাত অবস্থায় এসব খিচুড়ি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া-জাজিরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ এবং পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। এ সময় নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূরমোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, ১০ নভেম্বরের রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের বিতরণের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ এই খাবার মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, “বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছিল। আমাদের ধারণা, রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্য খাবারগুলো রাখা হয়েছিল। জব্দ করার পর প্রকৃত কোনো মালিকের সন্ধান মেলেনি। রাতভর থাকার পর খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ায় সকালে তা ফেলে দেওয়া হয়।”
তিনি আরও জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং দোকানের মালিক বর্তমানে পলাতক রয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
অক্টোবর ২৫, ২০২৬
সেপ্টেম্বর ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আইন আদালত | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।