এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ২০২৪-২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা,কর্মচারী ও এলাকার উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। এতে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের মোট ৬ হাজার ৪,শ ৬০ জন কৃষকের মধ্যে ৪ হাজার কৃষকের মাঝে গম বীজ ও সার বিতরণ করা হয়। এতে বিতরণের অংশ হিসেবে জনপ্রতি ২০ কেজী গম বীজ, ১০ কেজী ডিএপি এবং ১০ কেজী এমওপি সার বিতরণ করা হয়।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন গম উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং চাষের জন্য বীজ শোধন,সার ও কীটনাশক প্রয়োগসহ অন্যান্য কারিগরি বিষয় তুলে ধরেন।
এপ্রিল ৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।