এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীতে এক প্রবাসীর স্ত্রী তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে এক যুবকের সাথে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নাতনির নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে তাদের দ্রুত উদ্ধারের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন দাদা মো. হোসেন।
গত ১৫ নভেম্বর থানায় দায়ের করা লিখিত আবেদনে মো. হোসেন অভিযোগ করেন, তাঁর প্রবাসী ছেলে জয়নাল আবেদীন সুফলের স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সময় নগদ প্রায় ১২ লাখ টাকা এবং সাত ভরি স্বর্ণালংকারও সঙ্গে নিয়ে গেছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, এক যুবকের সঙ্গে তাঁর পুত্রবধূর পরকীয়ার সম্পর্ক ছিল। ঘটনার পর ওই যুবক প্রবাসী সুফলকে মুঠোফোনে হুমকি দিয়ে সন্তানদের ফেরত না দেওয়ার কথা জানিয়েছেন এবং শিশুদের বিনিময়ে টাকাও দাবি করেছেন। এদিকে, সন্তানদের পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা চলাকালে এমন ঘটনা ঘটায় তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগে জানানো হয়েছে।
বর্তমানে দুই নাতনির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি। এ অবস্থায় শিশু দুটিকে দ্রুত উদ্ধার করে নিজের জিম্মায় পাওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মো. হোসেন।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।