এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিতে জৈব সারের নামে ময়লা-আবর্জনা বিতরণের ঘটনার জেরে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে বদলি করা হয়েছে। তাকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করা হয়। একই সঙ্গে পুরো ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার (২৮ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়। আজ সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রতন চন্দ্র বর্মনকে আগামী ১ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২ জুলাই থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
যে ঘটনার জেরে এই সিদ্ধান্ত:
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুন কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় কৃষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। চারা রোপণের সুবিধার্থে প্রতিটি চারার সঙ্গে ৩০ কেজি করে জৈব সার দেওয়া হয়েছিল। তবে কৃষকরা সারের বস্তা খোলার পর ভেতরে মাটির পরিবর্তে প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ধরনের গৃহস্থালি ময়লা-আবর্জনা দেখতে পান।
এই ভেজাল ও মানহীন সার দেখে ক্ষুব্ধ কৃষকদের অনেকেই সার না নিয়ে কেবল গাছের চারা নিয়ে বাড়ি ফিরে যান। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তদন্ত কমিটি গঠন:
সার বিতরণে অনিয়মের এই ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
রাজশাহী | ১৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।