এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রান্না করার জন্য ঘরে গরুর মাংস রাখার অভিযোগে ভারতের উত্তর প্রদেশে একই পরিবারের তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির প্রভাবশালী গণমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে স্থানীয় একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে আকস্মিক অভিযান চালায়। পুলিশের দাবি, অভিযানের সময় বাড়ির চার পুরুষ সদস্য পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিন নারীকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
অভিযান চলাকালে ওই বাড়ির একটি পাতিল থেকে এক কেজি রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগ থেকে আরও এক কেজি কাঁচা মাংস উদ্ধার করে পুলিশ।
স্থানীয় পুলিশ সুপার (এসপি) অভিষেক সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, "আমরা তিন নারীকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে তাদের পরিবারের এক সদস্য এগুলো নিয়ে এসেছিলেন। তবে মাংসের ধরন নিশ্চিত হতে আমরা সেগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং রিপোর্টের জন্য অপেক্ষা করছি।"
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন নারীর স্বামী ও মুম্বাইয়ে কর্মরত এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্ত নারীদের বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই মাংস ঠিক কোথা থেকে এবং কার মাধ্যমে আনা হয়েছিল, তা উদঘাটনে পুলিশ একটি পৃথক তদন্ত শুরু করেছে। এছাড়া ওই পরিবারটি এর আগেও গরুর মাংস এনেছিল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।