এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) ‘গ্রিন জোন’-এ বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি প্যাভিলিয়নে পৌঁছান। সেখানে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব আধুনিক পাটজাত পণ্য ঘুরে দেখেন। এ সময় কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন তিনি। শিক্ষার্থীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিশ্বব্যাপী পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে পরিবেশ রক্ষায় বিশ্ববাসীকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, প্রদর্শনীতে পরিবেশবান্ধব ব্যাগ, হস্তশিল্প সামগ্রী, জুতা ও ব্লেজারসহ মোট ১২৯ ধরনের বৈচিত্র্যময় পাটজাত পণ্য স্থান পেয়েছে। বিশ্ববাজারে এসব পণ্যের বিপুল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন এবং তাদের অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এপ্রিল ১৪, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ১২ নভেম্বর, ২০২৬
জাতীয় | ১২ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
ভারত | ১২ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।