এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘরের অদূরে একটি সুপারি বাগান থেকে জাকির আকন (৫৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বেতমোর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকির আকন ওই এলাকার মৃত ওয়াহেদ আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বসতবাড়ি থেকে আনুমানিক ১০০ গজ দূরে সুপারি বাগানে জাকির আকনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি মঠবাড়িয়া থানা-পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় সুপারি পাড়তে গাছে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১১ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।