এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গ্যাস ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের ভুল অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতিকে দায়ী করে পিরোজপুরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে সংকটকে পুঁজি করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অসাধু উপায়ে অতিরিক্ত মুনাফা অর্জনের অপচেষ্টা বন্ধের জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
রবিবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়কে পথচারী, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে এই লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।
পিরোজপুর সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবের পাশাপাশি বিগত সরকারের ভ্রান্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতির কারণেই দেশে গ্যাস ও জ্বালানি সরবরাহে মারাত্মক সংকট তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।
বক্তারা আরও বলেন, দেশের কৃষি উৎপাদন ও সামগ্রিক অর্থনীতির চাকা সচল রাখতে হলে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই বাজার মনিটরিং জোরদার করে মজুতদারি ও অতিরিক্ত মুনাফাখোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি চলমান সংকট মোকাবিলায় সরকারের ইতিবাচক উদ্যোগ সফল করতে সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্যসচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাদিম মল্লিক, সদস্যসচিব আহসান দরানি ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এমদাদুল ইসলাম তুহিন।
এছাড়াও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রিয়াজ রায়হান ও প্রথম যুগ্ম আহ্বায়ক সবুজ খানসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় অংশ নেন।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
জেলা সমূহ | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।