এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান শাওন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মেহেদী হাসান শাওন উপজেলার ঝাপর্সি এলাকার খলিলুর রহমানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহবুবের তত্ত্বাবধানে একটি দল অভিযানে নামে। ডিবির এসআই পলাশ বিশ্বাস ও এএসআই মো. আল মোশারেফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন মোসলেম আলী আকন সুপার মার্কেটের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মেহেদী হাসান শাওনকে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কাউখালী থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহবুব জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের বিস্তার রোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”
অক্টোবর ১৬, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফুটবল | ১১ অক্টোবর, ২০২৬
বলিউড | ১১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১১ অক্টোবর, ২০২৬
ভারত | ১১ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।