ডেঙ্গু কেড়ে নিল চার বছরের শিশু সঞ্চিতার প্রাণ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৬ পিএম
শেয়ার করুন:
ডেঙ্গু কেড়ে নিল চার বছরের শিশু সঞ্চিতার প্রাণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সঞ্চিতা মন্ডল নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৩৭ মিনিটে রাজধানীর নিউ লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সঞ্চিতা মন্ডল ফরিদপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের রথখোলা এলাকার বাসিন্দা স্বপন মন্ডল ও পূজা মন্ডল দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি গীতা স্কুলের শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় সঞ্চিতা। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয় এবং নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

শিশুটির মামা আকাশ দে বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় মৃত্যুর পর সঞ্চিতার মরদেহ নিয়ে যাওয়া হয় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী গ্রামে। সেখানে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এদিকে ফুটফুটে এই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।