মধুখালীতে খালের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৭ নভেম্বর, ২০২৬ ১০:৩৬ পিএম
শেয়ার করুন:
মধুখালীতে খালের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে খালের পানিতে পড়ে আলামিন নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আলামিনের বাবার নাম আসাদুল। তাদের স্থায়ী বাড়ি কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া এলাকায়। তারা দীর্ঘদিন ধরে মধুখালীর আড়পাড়া গ্রামের ইসরাফিল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আলামিনের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি খেলতে খেলতে একা একাই বাড়ির পাশের খালের ধারে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে শিশুটিকে দেখতে পেয়ে তার বাবা দ্রুত উদ্ধার করেন।

পরে সকাল সাড়ে নয়টার দিকে আলামিনকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

কোমলমতি এই শিশুর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।