এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমানকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে এই নিয়োগ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী মো. ফজলুর রহমানকে তাঁর অবসরোত্তর ছুটি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মো. ফজলুর রহমান এর আগে চলতি বছরের ৩০ জুলাই পিএসসি সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পূর্বে ২০২৩ সালের ১৮ মে থেকে তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন।
সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত:
মো. ফজলুর রহমান ১৯৬৭ সালের ২৮ নভেম্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের নলের টেক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের সূচনা হয়।
শিক্ষা জীবনে তিনি নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এদিকে মো. ফজলুর রহমান পুনরায় পিএসসির সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় সদরপুর উপজেলাবাসী ও বিভিন্ন মহলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে এবং অনেকেই তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আগস্ট ৮, ২০২৫
অক্টোবর ১২, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ নভেম্বর, ২০২৬
খুলনা | ২৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।