নগরকান্দায় মরহুম চুন্নু শেখের ১ম মৃত্যুবার্ষিকীতে শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার ও অর্থ বিতরণ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
২৭ নভেম্বর, ২০২৬ ৬:০৯ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় মরহুম চুন্নু শেখের ১ম মৃত্যুবার্ষিকীতে শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার ও অর্থ বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় মরহুম মো. চুন্নু শেখের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শতাধিক অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা নগরকান্দা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের পরিবারের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এ সময় মরহুমের ছেলে আসিফুল উপস্থিত অসহায় মানুষ ও ভিক্ষুকদের হাতে নিজ উদ্যোগে খাবারের প্যাকেট এবং নগদ অর্থ তুলে দেন।

এর আগে উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ শেষে মরহুম মো. চুন্নু শেখের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে সমবেতদের উপস্থিতিতে খাদ্য ও আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হয়। 

এ বিষয়ে মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুমের স্মৃতিকে স্মরণীয় করে রাখা এবং তাঁর পরলৌকিক শান্তির লক্ষ্যেই এ ক্ষুদ্র প্রয়াস। একই সঙ্গে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের বাসিন্দা মো. চুন্নু শেখ ২০২৫ সালের ২৬ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিল ও সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।