এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়ক পরিবহন আইন অমান্য করায় ব্যবসায়ীদের জরিমানা ও সর্তক করা হয়েছে।
অভিযানকালে বাজারের বিভিন্ন মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দৃশ্য চোখে পড়ে। বিশেষ করে জনপ্রিয় খাবার ‘আমিত্তি’ তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অপরাধে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একই সাথে, খাবারের রঙ হিসেবে নিষিদ্ধ কাপড়ের রং বিক্রির দায়ে দুই মুদি দোকানিকেও দণ্ডিত করা হয়েছে। সব মিলিয়ে চারজনের কাছ থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, সড়কের নিরাপত্তা বজায় রাখতে একই সাথে চালানো হয় ট্রাফিক অভিযান। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদবিহীন মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা এবং মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে দুই ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমাতে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন তদারকি বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিসেম্বর ৩, ২০২৫
এপ্রিল ৮, ২০২৫
আগস্ট ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।