এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যামাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
বুধবার দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত জেলা শহরের জগত বাজার ও আনন্দ বাজারে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসাযী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে। এর পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযান চলাকালে জগতবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুই পাইকারি বিক্রেতা মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়কে পণ্যের ক্রয় রশিদ না রাখার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, রমজান মাস উপলক্ষে বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় তুলনামূলকভাবে বাজার পরিস্থি ভালো রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী প্রমুখ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ২০ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।