এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রথমবারের মতো স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। নির্বাচিত হওয়ার পর এটি ছিল তাঁর এলাকায় প্রথম আনুষ্ঠানিক জনসংযোগমূলক সফর।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে সিংগারবিল ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অত্র এলাকার সাবেক জনপ্রতিনিধি অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকতিয়ার উদ্দিন ইকতারসহ এলাকার সাবেক মেম্বার মোঃ হাবীব মিয়া, মোহাম্মদ সাইদ খোকন, মোঃ আলফু মিয়া, ডাক্তার মোঃ শামীম ভূঁইয়া, আজিজুল হক, মোঃ মোশাররফ মিয়া, মোঃ রবিন মিয়া এবং আবু তাহের ভূঁইয়া প্রমুখঃ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “আপনারা দিন-রাত পরিশ্রম করে আমাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।” তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন তাঁর প্রধান দায়িত্ব এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাবেন।
তিনি সিংগারবিল ইউনিয়নের চলমান সমস্যা তুলে ধরে বলেন, রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তাঁর অগ্রাধিকার তালিকায় রয়েছে।
বিশেষ করে মাদকবিরোধী অবস্থান নিয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ঘোষণা দেন, “এই ইউনিয়নে কোনো ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি বা কালোবাজারি চলতে দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে।”
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, এখন সময় এসেছে সেগুলো বাস্তবায়নের। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধাপে ধাপে সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সজল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক ইকতিয়ার উদ্দিন ইকতার। বক্তারা বলেন, “ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল একজন আদর্শবান নেতা, যিনি রাজনীতির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন। আমরা তাঁর নেতৃত্বে একটি উন্নত ও দুর্নীতিমুক্ত সিংগারবিল গড়ে তুলতে চাই।”
বক্তারা নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, এলাকায় কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। মাদক ব্যবসা, চোরাচালান, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মীরা জানান, নবনির্বাচিত সংসদ সদস্যের এই সৌজন্য সাক্ষাৎ তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সিংগারবিল ইউনিয়নে টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২৮ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ জুন, ২০২৬
বান্দরবান | ২৮ জুন, ২০২৬
ফুটবল | ২৮ জুন, ২০২৬
জাতীয় | ২৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।