অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মোঃ রহমতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
২০ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ পিএম
শেয়ার করুন:
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় এক সপ্তাহের সরকারি ও সাংগঠনিক সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। 

আজ ২০ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন। পাশাপাশি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সামাজিক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। 

ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন— সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে বিমানবন্দের জামায়াত আমীরকে বিদায় জানান দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের শীর্ষ নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।