‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২০ নভেম্বর, ২০২৬ ৬:৫৩ পিএম
শেয়ার করুন:
‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ স্লোগানকে অপরাধীদের অপব্যবহারের হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে কোনো স্থান হবে না এবং অপরাধে জড়িত কেউই আইনের আওতার বাইরে থাকতে পারবে না।

শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

চলমান বিভিন্ন সহিংসতার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে কি না—এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বিচ্ছিন্নভাবে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে এবং অপরাধ সংঘটন শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। 

তিনি বলেন, বর্তমানে বিচ্ছিন্ন কিছু নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। তবে এ ধরনের তৎপরতা চালিয়ে কেউ পার পাবে না। কঠোরভাবে আইন প্রয়োগ করে নাশকতাকারীদের দমন করা হবে।

বিদেশে অবস্থানরত রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয়ে সতর্ক রয়েছে এবং তদন্ত সাপেক্ষে কাজ করছে। বিদেশে পালিয়ে থাকা অপরাধীদেরও যথাসময়ে আইনের মুখোমুখি করা হবে এবং কাউকেই জবাবদিহিতার বাইরে থাকতে দেওয়া হবে না।

হুমায়ুন কবির আরও মন্তব্য করেন, সন্ত্রাসীদের জন্য শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের কোনো দেশেই আশ্রয় পাওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়। 

সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমান অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।