এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যেকোনো ধরনের উসকানিমূলক ও সন্ত্রাসী কার্যক্রম দেশের জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়। রুহুল কবির রিজভীর নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে দেওয়া বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে আর কখনোই পতিত ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করে বলেন, দেশ থেকে পাচার করা বিপুল অর্থ ব্যবহার করে এই পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ সময় তিনি দেশের জনগণকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
ফেব্রু ২৪, ২০২৬
এপ্রিল ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।