এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সরাসরি দায়ী করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, “অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আমার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। এ ন্যাক্কারজনক ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি জড়িত।”
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, তাদের ওপর হামলা চালিয়ে, বাড়িঘরে আগুন দিয়ে এবং হত্যাযজ্ঞের মাধ্যমে তারা পুনরায় ক্ষমতায় ফেরার অপচেষ্টা চালাচ্ছে। তবে এভাবে রক্তপাত ও সন্ত্রাস করে কোনোদিনই ক্ষমতায় ফেরা সম্ভব নয়।”
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের প্রধান ইয়াসির আরাফাতসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে এমপি নুসরাত তাবাসসুম জানান, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তিনি দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, সংসদ সদস্যের বাড়িতে দিনে-দুপুরে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আগস্ট ৫, ২০২৫
সেপ্টেম্বর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ১২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।