এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরীক্ষার খাতায় পড়াশোনা সংক্রান্ত কোনো উত্তর না লিখে বন্ধুদের জন্য সরকারের কাছে ‘বউ’ চেয়ে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন ফয়সাল আলী (১৮) নামে এক কলেজছাত্র। ফরিদপুরের মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষায় এই ঘটনা ঘটেছে। এ নিয়ে শিক্ষক ও সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা যায়, অভিযুক্ত ফয়সাল আলী উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে এবং সরকারি আইনউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষায় সে ‘ইসলামের ইতিহাস’ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। পরবর্তীতে খাতা মূল্যায়নের সময় বিষয়টি নজরে আসে এবং গত মঙ্গলবার (১০ নভেম্বর) এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে ওই শিক্ষার্থী লিখেছে—
*“মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়। এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে? তাই আমি সরকারকে বলতে চাই, তাদেরকে একটা করে হলেও বউ দেওয়া উচিত, নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।”*
বিষয়টি খাতা দেখার সময় নজরে আসে ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলামের। তিনি বলেন, “প্রায় ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। খাতা মূল্যায়ন করতে গিয়ে ওই ছাত্রের খাতায় এমন আপত্তিকর ও অপ্রাসঙ্গিক লেখা দেখে হতবাক হয়ে যাই। তাৎক্ষণিকভাবে বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানাই। একজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার খাতায় এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।”
এ বিষয়ে মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার দুঃখ প্রকাশ করে বলেন, “ঘটনাটি অত্যন্ত বিব্রতকর। শিক্ষার্থীদের আমরা কখনোই এমন শিক্ষা দিই না। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তার অভিভাবককে কলেজে এসে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।”
তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ফয়সাল আলী কিংবা তার বাবা কুবাদ আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান জানান, “ঘটনাটি সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ১২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।