পিরোজপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১১ নভেম্বর, ২০২৬ ১২:৫৪ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে দেড় কেজি (১ কেজি ৫০০ গ্রাম) অবৈধ গাঁজাসহ মো. আমির হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

মঙ্গলবার (১০ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় পিরোজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আলামকাঠী গ্রামে আমির হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ঘরের একটি কক্ষের ভেতরে থাকা স্টিলের ট্রাংকের মধ্য থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকানো ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে আটক আমির হোসেনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।