এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে মায়ের জানাজায় অংশ নিতে হত্যা মামলার এক হাজতি আসামিকে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কড়া পুলিশি পাহারায় নিজ বাড়িতে মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে তাকে পুনরায় জেলহাজতে পাঠানো হয়।
প্যারোলে মুক্তি পাওয়া ওই আসামির নাম মো. মজিরুল আকন। তিনি উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, মজিরুল আকনের মা ময়মুন নেছা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মৃত্যুবরণ করেন। মায়ের জানাজায় শামিল হতে মজিরুলের ছেলে ইমরান আকন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাবার প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চার ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়।
পরে পুলিশি নিরাপত্তায় মজিরুলকে তার নিজ বাড়ি দক্ষিণ ভবানীপুরে নিয়ে আসা হয়। সেখানে বিকেল ৪টায় অনুষ্ঠিত মায়ের জানাজায় তিনি অংশ নেন। নির্ধারিত সময় শেষ হলে বিকেল ৬টার মধ্যে তাকে পুনরায় জেলা কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, আপন মামা পশু চিকিৎসক আ. খালেককে ডোবার পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মজিরুল আকনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি জেলহাজতে বন্দি রয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।