নগরকান্দায় কোদালিয়া শহীদনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুর রহমানের নির্বাচনী মতবিনিময় সভা

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৫ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় কোদালিয়া শহীদনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুর রহমানের নির্বাচনী মতবিনিময় সভা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৩ নম্বর কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুর রহমানের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোদালিয়া ঈদগাহ ময়দানে কোদালিয়া ও মাঠবালিয়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ ফজলুল হক মাস্টারের সভাপতিত্বে এবং জাহিদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুর রহমান। 

বক্তব্যে তিনি বলেন, “আসুন, ভেদাভেদ ভুলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি একটি আধুনিক ও মডেল কোদালিয়া শহীদনগর ইউনিয়ন।” তিনি ইউনিয়নের সার্বিক পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে টেকসই অবকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়ন, নারী ও যুবকদের ক্ষমতায়ন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেবা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বি নজরুল মাতুব্বর, মো. ফুরকান মিয়া, মাওলানা আব্দুল কাইয়ুম, মো. জালাল ভূইঞা, তোরাপ মোল্লা, ইউপি সদস্য ওহিদ মেম্বার, যুবনেতা সুমন হোসেন সোহাগ, দেলোয়ার মাতুব্বর, সাগর মাতুব্বর ও মহাসিন মুন্সিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ সভায় অংশ নেন।

সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা ও নাগরিক প্রত্যাশার কথা তুলে ধরেন। গ্রামবাসী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সাইফুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত জনপদের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।