এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ফসলি জমি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের ভজেরডাঙ্গী গ্রামের পশ্চিম চকের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভজেরডাঙ্গী গ্রামের পশ্চিম চকে ইমরুল হকের ফসলি জমিতে স্থাপিত বৈদ্যুতিক খুঁটির নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। জায়গাটি স্থানীয় মিজানুরের মেশিন সেটের পাশে অবস্থিত। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন।
খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। মরদেহের পরিচয় নিশ্চিত করতে ফরিদপুর থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিটকেও খবর দেওয়া হয়। সিআইডি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত হতে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ৬ আগস্ট, ২০২৬
ময়মনসিংহ | ৬ আগস্ট, ২০২৬
ফুটবল | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।