এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে (ইন্দুরকানী) যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান রুবেলের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সমবায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলন যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সমবায় কার্যক্রম এগিয়ে নিলে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।
সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, গতিশীল ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করে বক্তারা দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে সমবায়ের গুরুত্ব ও টেকসই অর্থনীতি গঠনে এর অপরিহার্য ভূমিকা তুলে ধরা হয়।
মার্চ ১৩, ২০২৬
সেপ্টেম্বর ২৩, ২০২৫
আগস্ট ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৮ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।