ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে

অনলাইন ডেস্কঃ
২৫ অক্টোবর, ২০২৬ ৩:০৮ পিএম
শেয়ার করুন:
ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এরপর তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়।

আদালত সূত্রে জানা যায়, এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ওই পরোয়ানার ভিত্তিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে চালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।