এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর ঘর থেকে আব্দুল মান্নান নামে স্থানীয় এক যুবদল নেতাকে আপত্তিকর অবস্থায় আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।
আটক আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চণ্ডীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিণগর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ও মান্নান কর্মসূত্রে পূর্বপরিচিত ছিলেন। ওই রাতে স্থানীয় বাসিন্দারা সন্দেহবশত ওই নারীর বাড়ি ঘেরাও করেন। একপর্যায়ে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তা ভেঙে মান্নানকে বস্ত্রহীন অবস্থায় বাইরে নিয়ে আসা হয়। পরে তাকে উঠানের একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, "আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন রাতে বাজার পৌঁছে দেওয়ার বাহানায় তিনি জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। এরপরই স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে।"
ঘটনার বিষয়ে শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং কোনো অপরাধের দায় সংগঠন নেবে না। মান্নানের বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লেও এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করে মান্নানকে সেখান থেকে সরিয়ে নেন।
ঘটনার পর থেকে একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্ত আব্দুল মান্নানের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের জুলাই মাসে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে ওই যুবদল নেতার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।