এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার অভিযোগে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:
১. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫)
২. এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩)
৩. নান্নু মিয়া (৩৮)
৪. আমিনুর রহমান (৪২)
৫. সজল আহমেদ (২৯)
৬. ইব্রাহিম হোসেন (৩৩)
গুলশান থানা সূত্রে জানা যায়, পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হয়েছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে গোপন বৈঠক শেষে রাজধানীজুড়ে ঝটিকা মিছিল বের করার পরিকল্পনা ছিল তাদের।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিসেম্বর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।