এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের নতুন সরকারের মন্ত্রিসভায় বড় চমক হিসেবে যুক্ত হচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করতে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নুরুল হক নুরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ইতিমধ্যে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
নুরুল হক নুর জাতীয় রাজনীতিতে পাদপ্রদীপের আলোয় আসেন ২০১৯ সালে। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে তিনি তৎকালীন ছাত্রলীগ সভাপতিকে পরাজিত করে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। সেই থেকেই তিনি সাধারণ মানুষের কাছে ‘ভিপি নুর’ হিসেবে পরিচিতি লাভ করেন।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নুর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে তিনি বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্য দিয়ে ‘ভিপি নুর’ থেকে ‘এমপি নুর’ হিসেবে জাতীয় সংসদে নিজের অবস্থান করে নেন তিনি।
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—প্রতিটি রাজনৈতিক সংকটে রাজপথে সক্রিয় ছিলেন নুর। বিগত সরকারের আমলে একাধিকবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হওয়া এই তরুণ নেতা শেষ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার অংশ হতে যাচ্ছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে নুরের দল গণঅধিকার পরিষদ সারা দেশে ৯৪টি আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
নির্বাচনে জয়ের পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নুর তার ভবিষ্যৎ পরিকল্পনা ও মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশের তরুণ প্রজন্ম ও প্রবাসীদের কল্যাণে তিনি কতটা সফল হন, এখন সেটিই দেখার অপেক্ষা।
ডিসেম্বর ৩০, ২০২৫
ডিসেম্বর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
নীলফামারী | ১১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।