এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণে নজিরবিহীন ত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে দেওয়া শুল্কমুক্ত গাড়ি এবং কোনো ধরনের সরকারি প্লট গ্রহণ করবেন না।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দলটির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে সংসদ সচিব কানিজ মওলার পরিচালনায় নবনির্বাচিত সদস্যরা নিজ নিজ আসনের নাম উল্লেখ করে শপথপত্রে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে বিএনপি। বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। এছাড়া নবগঠিত রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।
দলের অন্য একটি সিদ্ধান্তে জানানো হয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাঁর নির্বাচিত বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে বিলাসিতা বর্জনের এই সিদ্ধান্তকে রাজনীতির ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। আজ বিকেলের মধ্যেই জামায়াত ও এনসিপিসহ অন্যান্য নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।
ফেব্রু ২৪, ২০২৬
আগস্ট ৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পিরোজপুর | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।