এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সারা বাংলাদেশে বিএনপি জামাত শিবির জঙ্গিগোষ্ঠীর সহিংসতা ও নাশকতার প্রতিবাদে এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত আওয়ামী লীগ অফিস হতে একটি শান্তি মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্ণা, যুগ্ন সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন কোটা আন্দোলনের নামে জামাত-শিবির বিএনপি চক্র গত কয়েকদিন যাবত দেশে নারকীয় তান্ডব করেছে। তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমকে ব্যাহত করেছে।
বক্তারা বলেন কোটা আন্দোলনকারীদের দাবি সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে, এখন আর আন্দোলনের প্রয়োজন নেই। অন্যদিকে এখন বিএনপি জামাতের ছাত্র সংগঠনগুলো মাঠে রয়েছেন তারা সরকার পতনের রাজপথ অবস্থান করছেন এবং দেশকে ধ্বংস করার পায়তারা লিপ্ত রয়েছেন।
বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এদিকে আগস্ট মাস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে কালো ব্যাচ ধারণ করা হবে বলে সভায় জানানো হয়।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।