এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ সংলগ্ন শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে প্রযুক্তিনির্ভর আধুনিক নজরদারি চালাচ্ছে বাহিনীটি।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আশুলিয়া ও ঢাকার মিরপুরসহ সংশ্লিষ্ট অন্যান্য এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত মূল্যায়ন এবং উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সুবিধার্থে বিজিবি ড্রোন ও সদস্যদের শরীরে থাকা বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে লাইভ মনিটরিং করছে। গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগস্থল ও স্পর্শকাতর স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনরত সদস্যদের বডি ওর্ন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।
রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে এসব ক্যামেরা ও ড্রোনের লাইভ ফুটেজ সরাসরি তদারকি করা হচ্ছে। সেখান থেকেই সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষা, সড়কে স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান ও প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত থাকবে।
নভেম্বর ১৯, ২০২৫
নভেম্বর ১০, ২০২৫
ফেব্রু ৬, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।