এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' অভিমুখে যাত্রাকালে পুলিশের বাধার মুখে পড়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ছোড়া গুলিতে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতিসংঘ কর্তৃক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে আজ বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
আন্দোলনকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগোতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই সংঘর্ষের মধ্যেই আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকেই শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে যমুনার প্রবেশমুখে অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। শুক্রবার দুপুর পর্যন্ত তাদের শান্তিপূর্ণ অবস্থান চললেও বিকেলের দিকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।