রাজধানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্কঃ
১২ অক্টোবর, ২০২৬ ৩:২৯ পিএম
শেয়ার করুন:
রাজধানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এর ফলে সড়কের একপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে দক্ষিণখান এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শত শত শ্রমিক আজমপুরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মূল সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। 

হঠাৎ এই সড়ক অবরোধের কারণে সাধারণ যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন। সড়কের একটি লেন পুরোপুরি বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে যানজটে আটকা পড়ে থাকে শত শত যানবাহন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণখানের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এইচ এম এরশাদ জানান, "বেলা ১১টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং যান চলাচল স্বাভাবিক করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।