এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশজুড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে মোট পাঁচ ধাপে এই নির্বাচন সম্পন্ন হবে। শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ মে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
ঘোষিত সময়সূচি অনুযায়ী পাঁচ ধাপের ভোটের তারিখ:
প্রথম ধাপ: ২১ জানুয়ারি
দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি
তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল
চতুর্থ ধাপ: ১৩ মে
পঞ্চম ও শেষ ধাপ: ২৭ মে
কমিশনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ এবং মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্চ ২৬, ২০২৫
জুন ১৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।