এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অমর একুশে বইমেলার উদ্বোধন এবং ‘একুশে পদক ২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সকালে তিনি গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ঐতিহ্যবাহী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক পত্রের বরাতে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের সম্মাননা জানাবেন। অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “২৬ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন। এরপর বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন।”
এবারের বইমেলার একটি উল্লেখযোগ্য দিক হলো, অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রকাশকরা। তারা মনে করছেন, এতে সৃজনশীল প্রকাশনা শিল্প আরও উৎসাহিত হবে।
বইমেলা এবং পদক প্রদান অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আগস্ট ২৮, ২০২৫
মে ২৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।