এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ থাকায়, চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পূর্ব পর্যন্ত হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম সচল রাখার জন্য সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ছয় নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী, লাইসেন্স বাতিলের এই আদেশের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে।
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, এই আপিল প্রক্রিয়া চলমান থাকা এবং চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগ পর্যন্ত কেবল সাধারণ ও অসহায় রোগীদের স্বাস্থ্যসেবার স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেবে সরকার।
বিজ্ঞপ্তিতে হাসপাতালটির বর্তমান চিকিৎসাসেবার চিত্র তুলে ধরে বলা হয়, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের অন্যতম প্রধান চিকিৎসাস্থল মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে এমন অনাকাঙ্ক্ষিত সংকটের পরেও সব ধরনের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
বর্তমানে হাসপাতালটিতে ৪১৬ জন রোগী ভর্তি রয়েছেন এবং আজ এক দিনেই বহির্বিভাগে (আউটডোর) প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া অত্যন্ত সংবেদনশীল অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছে অসংখ্য রোগী; যার মধ্যে এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) ৬০ জন শিশু, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে ৪ জন হৃদরোগী চিকিৎসাধীন রয়েছেন। এমন পরিস্থিতিতে রোগীদের জীবন রক্ষা ও মানবিক দিক বিবেচনা করে হাসপাতালটি সচল রাখার বিষয়ে সরকারের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।
জুন ২২, ২০২৬
মার্চ ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।