এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন ও আবাসনের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে এই বিপ্লবে ক্ষতিগ্রস্ত ভাতাভোগীদের তালিকায় নতুন করে আরও ১ হাজার ৮৫৭ জনকে যুক্ত করে মোট সংখ্যা ১৬ হাজার ৫১৩ জনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোকে প্রতি মাসে ২০ হাজার টাকা এবং চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তিনটি ক্যাটাগরিতে (এ, বি ও সি) যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরেও এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। এর অংশ হিসেবে ভাতাভোগীর সংখ্যা আরও বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া, এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা চিরতরে কর্মক্ষমতা হারিয়েছেন, তাঁদের পরিবারের স্থায়ী ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে একটি প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের কাজের ধারাবাহিকতা রক্ষায় আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
জানু ২৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।