এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণের অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে আজ আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের পাশাপাশি এবার এয়ারবাস যুক্ত করার মাধ্যমে বহরে বৈচিত্র্য আনতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা।
আজ বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ‘উৎসব হল’-এ ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক আয়োজনের মধ্য দিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হবে।
চুক্তিতে এয়ারবাসের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানটির ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমানের পক্ষে স্বাক্ষর করবেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এবং ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির আওতায় বিমানের বহরে ৪টি ‘এ৩৫০-৯০০’ ওয়াইড-বডি এবং ৬টি ‘এ৩২১নিও’ ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে। তবে এই কেনাকাটায় সরকারের মোট কত ব্যয় হচ্ছে, সে বিষয়ে বিমান বা এয়ারবাসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পরিকল্পনা অনুযায়ী, ২০৩৩ সাল থেকে উড়োজাহাজগুলোর সরবরাহ শুরু হয়ে তা ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলবে। এর মধ্যে বড় আকারের ৪টি এ৩৫০-৯০০ উড়োজাহাজ বিমানের দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ৬টি এ৩২১নিও উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালিত হবে।
বিমানের বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে আগে থেকেই বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ (৭৮৭-১০ ড্রিমলাইনার, ৭৮৭-৯ ড্রিমলাইনার ও ৭৩৭-৮) কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রস্তাবিত ১০টি এয়ারবাস যুক্ত হলে বিমানের দীর্ঘমেয়াদি বহরে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হবে; যার মধ্যে ১৯টি ওয়াইড-বডি এবং ১৬টি ন্যারো-বডি উড়োজাহাজ।
এদিকে নতুন উড়োজাহাজগুলোর সরবরাহ শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে দেশীয় ও আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন সক্ষমতা ধরে রাখতে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও বিবেচনা করছে সংস্থাটি।
সেপ্টেম্বর ৮, ২০২৬
জুলাই ২৪, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বলিউড | ৭ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।