এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এ লক্ষ্যে আগামী ৮ এপ্রিল নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে প্রায় পৌনে তিন ঘণ্টা ব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের আনুপাতিক হার অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসন রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। বর্তমান সংসদের আসন বিন্যাস অনুযায়ী, এবার জাতীয়তাবাদী দল (বিএনপি) পাবে ৩৬টি সংরক্ষিত আসন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২টি, স্বতন্ত্র প্রার্থীদের জোট ২টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি আসন লাভ করবে। তবে ছোট দলগুলো এককভাবে আসন পাওয়ার মতো প্রয়োজনীয় সংখ্যক সদস্য না থাকায়, তারা জোটবদ্ধ না হলে কোনো সংরক্ষিত আসন পাবে না।
আইনগত প্রক্রিয়ার বিষয়ে সচিব জানান, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। নিয়ম অনুযায়ী, তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দল ও জোটভিত্তিক সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বিধানও রয়েছে।
আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে বলেও সভায় জানানো হয়।
জুন ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ভারত | ৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৫ জুলাই, ২০২৬
জাতীয় | ৫ জুলাই, ২০২৬
জাতীয় | ৫ জুলাই, ২০২৬
বিনোদন | ৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।