এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই সম্ভব হবে, যখন আমরা সেই লক্ষ্য অর্জনে সফল হব।”
নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব অনুধাবন করে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭৮ সালে তিনি মহিলাবিষয়ক মন্ত্রণালয় গঠন করেন। এরপর বেগম খালেদা জিয়া সেটিকে বর্তমানের ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তর করেন।”
নারীর অধিকার সুরক্ষা ও অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, নারীর উন্নয়ন নিশ্চিত করতে ঘরে ও বাইরে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ সময় তিনি সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী ১০ মার্চ থেকে এই কর্মসূচি শুরু হবে, যা পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।
নারীর অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।