এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে বিশেষ জজ আদালত-৪ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।
একই মামলায় তার বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককেও ২ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দেওয়া হয়েছে।
মামলার বাকি আসামি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদসহ ১৪ জনকেও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা করেছেন বিচারক মো. রবিউল আলম।
আদালত জানিয়েছে, শেখ হাসিনার প্রভাবের মাধ্যমে শেখ রেহানার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া, সকল আসামি পাবলিক সার্ভেন্ট হলেও তাদের কর্মকাণ্ড “ক্রিমিনাল মিসকনডাক্ট” হিসেবে গণ্য হবে। বিচারক সুরা আল-মায়েদা থেকে একটি আয়াত উদ্ধৃত করে বলেন, আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।
মামলা ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন দায়ের করেন। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়, যার মধ্যে ছিলেন বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজউকের সাবেক চেয়ারম্যান।
জুন ১৮, ২০২৬
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।