এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী লীগের কোনো কার্যালয় পুনরায় খোলার চেষ্টা করা হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এই মন্তব্য করেন।
নরসিংদীর মাধবদীতে সংঘটিত ‘ধর্ষণ ও হত্যা’র প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নিয়ে সাদিক কায়েম অভিযোগ করেন, "আওয়ামী ফ্যাসিবাদকে আবারও পুনর্বাসন করার পাঁয়তারা চলছে।" একইসাথে তিনি অভিযোগ তোলেন যে, বর্তমান সরকার জুলাই বিপ্লবের যোদ্ধাদের অবমূল্যায়ন করছে।
বিক্ষোভ সমাবেশে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক আশ্রয়ে অপরাধ প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদল নারী হেনস্তার ঘটনায় জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এছাড়া নরসিংদীতে সংঘটিত ধর্ষণের ঘটনায় অপরাধীদের রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
সমাবেশে ডাকসু নেতারা বর্তমান সরকারকে সতর্ক করে বলেন, দেশে যদি চাঁদাবাজি ও ধর্ষণ বন্ধ না হয়, তবে এই সরকারের পতন নিশ্চিত। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে বাধ্য হবে।
উল্লেখ্য, এই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে নারী নির্যাতন ও রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।