বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী

অনলাইন ডেস্কঃ
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৩ পিএম
শেয়ার করুন:
বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে ‘ঘৃণ্য ও ন্যক্কারজনক অপরাধ’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা নারীদের ওপর আক্রমণ চালায়, তারা কাপুরুষ।

বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, "নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে।"

এর আগে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। মঙ্গলবার সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে হাঁটার সময় বাঁধনের ওপর এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি জানার পরপরই তিনি পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেন এবং ইতালির স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবগত করে বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী আরও জানান, এ ঘটনায় বাঁধন ইতালির পুলিশ ও বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করছেন। বাংলাদেশ দূতাবাস বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরবে। বর্তমানে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।