প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ
১৯ অক্টোবর, ২০২৬ ৪:৫৬ পিএম
শেয়ার করুন:
প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণার পর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ প্রদর্শন করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। 

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সংবাদ সম্মেলন শেষে তিনি বেরিয়ে এলে তার সমর্থকরা তোপখানা রোড সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ইশরাক হোসেনকে একটি খোলা জিপে সমর্থকদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দেখা যায়। 

বিক্ষোভের কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে কিছু সময়ের জন্য দূরপাল্লার ও গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে তোপখানা রোড ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এর আগে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত নানা খবরের প্রেক্ষাপটে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

**যে ঘটনার জেরে পদত্যাগ:**  
গত শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন সংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে যান ইশরাক হোসেন। পরে তার ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমেই তিনি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ‘এই ধর ধর ধর...’ বলে চিৎকার করছেন। পাশ থেকে কাউকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’ 

ভিডিওতে আরও দেখা যায়, ইশরাক হোসেনের সঙ্গে থাকা দেহরক্ষীরা দৌড়ে গিয়ে কয়েকজনকে আটক করেন এবং তাদের একজন এক তরুণকে লাথি মারেন। এ সময় আটক ব্যক্তিদের ‘স্যার, আমি কিছু করিনি। আমি গরিব মানুষ, স্যার’ বলে আকুতি জানাতে দেখা যায়। পরে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অভিযান চলাকালে ইশরাক হোসেনের সঙ্গে একজন সরকারি দেহরক্ষীর পাশাপাশি তার নিজস্ব নিয়োগ দেওয়া দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুকেও আগ্নেয়াস্ত্রসহ দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এই অভিযানের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়, যার চূড়ান্ত পরিণতি হিসেবে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।