এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি বিরোধপূর্ণ জমিতে আদালতের নির্দেশনা উপেক্ষা করে জোরপূর্বক প্রবেশ ও ভোগদখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন হোসেন মুন্সী, আলাউদ্দীন মুন্সী ও ছলেমান মুন্সী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেলবাড়িয়া গ্রামে একটি জমির মালিকানা ও ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে স্থানীয় মো. জাহিদ শেখের আবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা সংক্রান্ত আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়। জারিকৃত নোটিশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয় এবং গত ১৪ অক্টোবর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভিযুক্তরা জমিতে প্রবেশের চেষ্টা চালান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধের সূত্রপাত মূলত পাচু খাতুন নামের এক নারীর জমি বিক্রিকে কেন্দ্র করে। এতে তাঁর দুই ভাই পাউচ্চা মাতুব্বর ও তোফা মাতুব্বরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তোফা মাতুব্বর জানান, জমি হস্তান্তরের সময় তিনি বয়সে ছোট ছিলেন। তাঁর ভাষ্যমতে, বড় ভাই পাউচ্চা মাতুব্বর জমিটি দিয়েছিলেন; তবে পরবর্তীতে তোফা মাতুব্বর তাঁর অংশটুকু বোনকে ফিরিয়ে দেন।
এদিকে জমির প্রকৃত মালিকানা, বৈধ হস্তান্তর ও ভোগদখল নিয়ে চলমান এ বিরোধ নিরসনে প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং আদালতের চূড়ান্ত আদেশের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। পাশাপাশি এ সংক্রান্ত আদালতের সর্বশেষ আদেশ কী হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।