মহম্মদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৯:১০ পিএম
শেয়ার করুন:
মহম্মদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেনারি হাসপাতাল মহম্মদপুর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসে শেষ হয়। পরে

 প্রাণিসম্পদ কনফারেন্স রুম প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত সেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা,উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু,কাজী সালিমা হক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ইউনুস আলী সরদার, আমিনুর রহমান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষূের প্যানেল চেয়ারম্যান মোঃ নওশের আলী, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, মাই টিভির মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আশরাফুল আলম সাগর, পশুর খামারি শাখাওয়েত হোসেন প্রমূখ। 

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান ব্যক্তিবর্গ ও স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের বিকাশে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।