এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে খালের পানিতে ডুবে শান্ত নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার নহাটা ইউনিয়নের হরিয়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত ওই গ্রামের আলামিন মোল্যার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে শিশু শান্ত খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের হরিয়াখালী খালে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে খালের পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাজী আবু হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
এদিকে ফুটফুটে শিশু শান্তর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।