এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
এদিন সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল রাখা, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অনন্য ভূমিকা পালন করছে। দেশের মানুষের প্রাণিজ আমিষের ঘাটতি মেটানো ও বেকারত্ব দূরীকরণে আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালনের বিকল্প নেই।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের জন্য খামারিদের আধুনিক প্রশিক্ষণ প্রদান, উন্নত জাতের পশুপালন সম্প্রসারণ, রোগবালাই নিয়ন্ত্রণ এবং সরকারি সুযোগ-সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জ | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।